Breaking



Thursday, February 25, 2021

ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ History Model questions in Bengali for all competitive Exam Part-02 ]

 

ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ History Model questions in Bengali for all competitive Exam Part-02 ]
ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর [ History Model questions in Bengali for all competitive Exam Part-02 ]

 নমস্কার বন্ধুরা, 

আপনাদের কাছে আজ শেয়ার করছি  ইতিহাস বিষয় থেকে বাছায় করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর (PDF Part -02) আশা করি আপনারা খুব উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী ।


 আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ , আপনারা সর্বদা আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ও আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।       

       ইতিহাস বিষয়ক প্রশ্নোওর [ পর্ব - ০২ ]

      কয়েকটি নমুনা দেওয়া হল ঃ

প্রশ্ন: অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন?

উত্তর: কৌটিল্য।

প্রশ্ন: রঘুবংশম কাব্যের রচয়িতা কে?

উত্তর: কালিদাস ।

প্রশ্ন: আইন-ই আকবরি গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: আবুল ফজল।।

প্রশ্ন:সুবা শব্দের অর্থ কী?

উত্তর: প্রদেশ বা রাজ্য।

প্রশ্ন: শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

উত্তর: কর্ণসুবর্ণ।

প্রশ্ন: ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা আগে কী নামে পরিচিত ছিল?

উত্তর: বরেন্দ্র ।

প্রশ্ন: প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকা কী নামে পরিচিত ছিল?

উত্তর: বঙ্গ।

প্রশ্ন: হিউয়েন সাঙ (সুয়ান জাং) কে ছিলেন?

উত্তর: চিনা বৌদ্ধ পর্যটক।

প্রশ্ন: কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়?

উত্তর: ১৯৭১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: হিউয়েন সাঙ রাঙামাটি বা রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারকে কী বলেছেন?

উত্তর: লো-টো-মো-চিহ্।

প্রশ্ন: প্রাচীন তাম্রলিপ্ত বর্তমানে কী নামে পরিচিত?

উত্তর: তমলুক।

প্রশ্ন: শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণসুবর্ণ দখল করেছিলেন?

উত্তর: কামরূপের রাজা ভাস্করবর্মা।

প্রশ্ন: ভাস্করবর্মার পর কে কর্ণসুবর্ণতে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: রাজা জয়নাগ।

প্রশ্ন: শশাঙ্ক কোন্ দেবতার উপাসক ছিলেন?

উত্তর: শিবের।

প্রশ্ন: হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?

উত্তর: বাণভট্ট।

প্রশ্ন: হর্ষচরিত কে রচনা করেন?

উত্তর: বাণভট্ট।

প্রশ্ন: সকলোত্তরপথনাথ কার উপাধি ছিল?

উত্তর: হর্ষবর্ধনের।

প্রশ্ন: ইৎ-সি্ঙ্ কে ছিলেন?

উত্তর: চিনা পর্যটক।

প্রশ্ন: শশাঙ্কের মৃত্যুর কত বছর পর ইৎ-সি্ঙ্  ভারতে এসেছিলেন?

উত্তর: ৫০ বছর পর।

প্রশ্ন: কোন চিনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধবিদ্বেষী বলেছেন?

উত্তর: হিউয়েন সাঙ (সুয়ান জাং)।

প্রশ্ন: শ্রেষ্ঠী কাদের বলা হত?

উত্তর: ধনী বণিকদের।

প্রশ্ন: বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: গোপাল।

প্রশ্ন: শশাঙ্কের আমলে স্থানীয় প্রধানরা কী নামে পরিচিত ছিল?

উত্তর: মহত্তর।

প্রশ্ন: পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল?

উত্তর: বরেন্দ্র।

প্রশ্ন: পাল রাজা গোপালের উত্তরাধিকারী কে ছিলেন?

উত্তর: ধর্মপাল।

প্রশ্ন: ধর্মপালের পিতার নাম কী?

উত্তর: গোপাল।

প্রশ্ন: ধর্মপালের পর কে পাল সাম্রাজ্যের রাজা হন?

উত্তর: দেবপাল।

প্রশ্ন: কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল?

উত্তর: বরেন্দ্র অঞ্চলে।

প্রশ্ন: কোন্ রাজাদের আমলে বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল?

উত্তর: পাল রাজাদের।

প্রশ্ন: কৈবর্ত বিদ্রোহের পর কোন্ পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন?

উত্তর: রামপাল।

প্রশ্ন: কৈবর্ত বিদ্রোহ কখন হয়েছিল?

উত্তর: একাদশ শতকের দ্বিতীয় ভাগে।

প্রশ্ন: পাল রাজা রামপাল কোথায় রাজধানী প্রতিষ্ঠা করেন?

উত্তর: রামাবতী।

প্রশ্ন: দন্তিদুর্গ কে ছিলেন?

উত্তর: রাষ্ট্রকূট বংশের রাজা।

প্রশ্ন: পাল রাজারা কোথায় রাজত্ব করতেন?

উত্তর: বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের বিস্তৃত অঞ্চলে।

প্রশ্ন:  ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল?

উত্তর: প্রায় দুশো বছর ধরে।

প্রশ্ন: রাজা ভোজ কোন্ বংশের রাজা ছিলেন?

  উত্তর: গুর্জর-প্রতিহার বংশের।

প্রশ্ন: গুর্জর-প্রতিহাররা কোথায় রাজত্ব করতেন?

উত্তর: রাজস্থান ও গুজরাট অঞ্চলে।

প্রশ্ন:  চোল রাজ্য প্রতিষ্ঠা করেন কে ?

উত্তর: বিজিয়ালয় ।

প্রশ্ন: কখন বাংলায় সেন বংশের শাসনের সূচনা হয়েছিল?

উত্তর: একাদশ শতকে।

প্রশ্ন: কখন সেন শাসনের অবসান ঘটেছিল?

উত্তর: এয়োদশ শতকে ।

প্রশ্ন: সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: সামন্তসেন।

প্রশ্ন: সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল?

উত্তর: কর্ণাট অঞ্চলে।

প্রশ্ন: সামন্তসেনের পর কে বাংলার সেনবংশের শাসক হন?

উত্তর: হেমন্তসেন।

প্রশ্ন: কোন্ সেন রাজা পাল রাজা গোবিন্দপালকে পরাস্ত করেছিলেন?

উত্তর: বল্লালসেন।

প্রশ্ন: বল্লালসেনের পর কে সেন বংশের সিংহাসনে আরোহণ করেন?

উত্তর: লক্ষ্মণসেন।

প্রশ্ন: লক্ষ্মণসেনের রাজধানী কোথায় ছিল?

উত্তর: বিক্রমপুর।

প্রশ্ন: চোলরাজ্য কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: বিজয়ালয়।

প্রশ্ন: চোল রাজাদের রাজধানী কোথায় ছিল?

উত্তর: থাঞ্জাভুর বা তাঞ্জোর।

প্রশ্ন: আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন্ দিকে অবস্থিত?

উত্তর: পশ্চিমদিকে।

প্রশ্ন: খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে কোন্ নতুন ধর্মের জন্ম হয়?

উত্তর: ইসলাম।

প্রশ্ন: হজরত মহম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: ৫৭০ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: কত খ্রিস্টাব্দ নাগাদ হজরত মহম্মদ ঘোষণা করেন যে আল্লাহ তাঁর কাছে সত্য উন্মাচোন করেছেন?

উত্তর: ৬১০ খ্রিস্টাব্দ।

প্রশ্ন: ইসলাম ধর্মের অনুগামীরা কী নামে পরিচিত?

উত্তর: মুসলমান।

প্রশ্ন: কত খ্রিস্টাব্দে মহম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে মদিনা শহরে চলে যান?

উত্তর: ৬২২ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: হজরত মহম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় কী বলা হয়?

উত্তর: হিজরত।

প্রশ্ন: কত খ্রিস্টাব্দ থেকে হিজরি অব্দ গণনা শুরু হয়?

উত্তর: ৬২২ খ্রিস্টাব্দ থেকে।

প্রশ্ন: খলিফা শব্দের অর্থ কী?

উত্তর: প্রতিনিধি বা উত্তরাধিকারী।

প্রশ্ন: প্রথম খলিফার নাম কী ?

উত্তর: আবুবকর।

প্রশ্ন:ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা কে?

 উত্তর: খলিফা।

প্রশ্ন: সমগ্র দার-উল-ইসলামের প্রধান নেতা কে?

উত্তর: খলিফা।

প্রশ্ন:সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন ?

উত্তর: ১৭ বার।

প্রশ্ন: সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল?

উত্তর: গজনি।

প্রশ্ন: অল বিরুনির লেখা কোন্ গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়?

উত্তর: কিতাব-অল হিন্দ।

প্রশ্ন: শাহনামা কাব্যের রচয়িতা কে?

উত্তর: কবি ফিরদৌসি।

প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর: ১১৯২ খ্রিস্টাব্দে।

প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়?

উত্তর: মহম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে।

প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন?

উত্তর: তৃতীয় পৃথ্বীরাজ চৌহান।

প্রশ্ন:  কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?

উত্তর: কুতুবউদ্দিন আইবক।

প্রশ্ন:  মহম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান?

উত্তর: ১২০৬ খ্রিস্টাব্দে।

প্রশ্ন:  তবকাত-ই নাসিরি গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: মিনহাজ-ই সিরাজ।

File Details :

PDF Name : ইতিহাস সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোওর

Language : Bengali 

Size: 660 KB

Download link : Click Here To Downloads 

Join Telegram Channel Link : Click Here To Join

Facebook Group Join Link : Click Here To Join

আমাদের  এই সবে মাত্র  নতুন পথ চলা ,আপনারা আমাদের সাইটে সর্বদা  ভিজিট করুন ও বন্ধুদের কাছে  বেশি বেশি শেয়ার করুন । যাতে করে সবার কাছে এই পোস্টটি পৌঁছে যায় ।

বি:দ্র-  পরবর্তী সময়ে সমস্ত বিষয়ের PDF ফাইল আপলোড করা হবে ।

➤আপনারা আমাদের Telegram Channel এ Link কে গিয়ে Join হয়ে যান, যে কোনো স্টাডি মেটেরিয়াল সবার আগে পাওয়ার জন্য 

No comments:

Post a Comment